*/

৭ নারী প্রার্থীর জয়: উচ্চশিক্ষিত নারীদের শক্ত উপস্থিতি সংসদ নির্বাচনে

 ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ২৫৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন।

৭-নারী-প্রার্থীর-জয়

নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৫ জন। তাঁদের মধ্য থেকে সাতজন ইতিমধ্যে জয় নিশ্চিত করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয়ী হন। সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর বড় ব্যবধানে জয় পান এবং ওই জেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা উল্লেখযোগ্য ভোটে জয়ী হয়েছেন। এ ছাড়া নাটোর-১, ফরিদপুর-২ ও ফরিদপুর-৩ আসনেও নারী প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, নারী প্রার্থীদের প্রায় ৭৫ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। পেশাগতভাবে প্রায় দুই-তৃতীয়াংশ নারী প্রার্থী কর্মজীবী।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও বিজয় ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে তাঁদের সক্রিয় ভূমিকা আরও জোরদার করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url