বন্ধ মাসিক চালু করার উপায়
বন্ধ মাসিক চালু করার উপায়
আর্টিকেল এর শুরুতেই বন্ধ মাসিক চালু করার উপায় নিয়ে আলোচনা করব -
অনেকগুলো কারণে মাসিক বন্ধ থাকতে পারে যেমন -
- পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘন্টা) এর অভাব এর জন্য।
- নিয়মিত হালকা ব্যায়াম এর অভাব।
- মেডিটেশন / রিলাক্সেশন না করা।
- প্রোটিন, আয়রন, ফলিক এসিড সমৃদ্ধ খাবার না খাওয়া
- প্রেগনেন্সি হলে
বন্ধ মাসিক চালু করার আগে অবশ্যই কতকগুলো পরীক্ষা করে নিতে হবে যেমন -
- FSH,
- LH,
- Estradiol
- Pelvic USG
- Pregnancy test (Urine hCG)
- TSH (থাইরয়েড ফাংশন)
উপরোক্ত পরীক্ষা গুলো করে প্রথমে কনফার্ম করে নিতে হবে।
ডাক্তাররা অনেক সময়:
Progesterone withdrawal therapy (যেমন: Medroxyprogesterone ৫–১০ দিন) খাওয়ার জন্য বলে থাকে। ওষুধ গুলো খেলে withdrawal bleeding হয়। নিজে নিজে এসব হরমোন খাওয়া ঠিক নয়। আগে কারণ বের করে তারপর চিকিৎসা নিতে হবে।
অনিয়মিত মাসিক নিয়মিত করার উপায়
এই পর্যায়ে জানবো অনিয়মিত মাসিক নিয়মিত করার উপায় সম্পর্কে, তাহলে চলুন জেনে নেই।
প্রথমটি হচ্ছে :
- লাইফস্টাইল পরিবর্তন করা
- সুষম খাদ্য গ্রহণ (প্রোটিন, আয়রন, সবজি) যুক্ত খাবার বেশি করে খাওয়া।
- জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি পরিহার করে চলা।
- প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে হালকা ব্যায়াম করা।
- ওজন নিয়ন্ত্রণ রাখা।
- পর্যাপ্ত পরিমাণে ঘুমানো (৭–৮ ঘণ্টা)
- স্ট্রেস কমানোর জন্য (যোগব্যায়াম, মেডিটেশন) করা
2. পুষ্টিকর খাবার যেমন - সবুজ শাকসবজি,ডাল, ডিম
বাদাম,খেজুর,
পর্যাপ্ত পানি খাওয়া।
3.ওষুধ (ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না।
হরমোনাল পিল
4.প্রোজেস্টেরন থেরাপি নিতে হবে যেমন-
- যদি PCOS হয় তাহলে মেটফরমিন খেতে হবে।
- থাইরয়েড সমস্যা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসা করাতে হবে।
- সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
- জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি কমানো উচিত।
- প্রতিদিন ৩০ মিনিট হালকা ব্যায়াম করুন।
- ওজন নিয়ন্ত্রণ রাখুন।
সুতরাং বলা যায় যে, উপরোক্ত পদ্ধতিতে অনিয়মিত মাসিককে নিয়মিত মাসিক করতে পারবেন।
বন্ধ মাসিক চালু করার ওষুধ
বন্ধ মাসিক চালু করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রোজেস্টেরন গ্রুপের ওষুধ। এর মধ্যে রয়েছে Medroxyprogesterone acetate (যেমন Provera)।এই ওষুধের
সাধারণ ডোজ হচ্ছে : ৫–১০ mg, ৫–১০ দিন খেতে হয়। ওষুধ শেষ করার ৩–৭ দিনের মধ্যে Withdrawal bleeding হয়ে থাকে। ওষুধটি তখন দেওয়া হয় যখন Estrogen আছে কিন্তু Ovulation হচ্ছে না।
2. কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল (COCP)
যেমন:
Ethinylestradiol + Levonorgestrel
এই ওষুধটি হরমোন ব্যালেন্স ঠিক করে সাইকেল নিয়মিত করতে সাহায্য করে।
3.যদি থাইরয়েড এর সমস্যা যেমন
Hypothyroidism হলে Levothyroxine জাতীয় ওষুধ দেওয়া হয়।
অনিয়মিত মাসিক হলে বাচ্চা নেওয়ার উপায়
অনিয়মিত মাসিক হলে বাচ্চা নেওয়ার উপায় সম্পর্কে জানতে হলে ওভুলেশন (ডিম্বস্ফোটন) সম্পর্কে বুঝতে হবে।
সাধারণত অনিয়মিত মাসিকে ওভুলেশন নিয়মিত হয় না। সেজন্য Ovulation predictor kit ব্যবহার করতে পারেন।তাছাড়া বেসাল বডি টেম্পারেচার (BBT) মেপে দেখতে পারেন।
অনিয়মিত মাসিক হলে আরো কিছু কাজ করতে হবে যেমন :
1.জীবনযাত্রা ঠিক করতে হবে।
2.ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে।
3.নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে।
4.স্ট্রেস কমাতে হবে।
5.পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।
6.জাঙ্ক ফুড পরিহার করতে হবে।
তাছাড়া ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেমন - থাইরয়েড ফাংশন টেস্ট,প্রোল্যাক্টিন,হরমোন প্রোফাইল, আল্ট্রাসনোগ্রাফি করে নিয়মিত ওষুধ খাবেন।
অনিয়মিত মাসিক নিয়মিত করার আমল
অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য কিছু আমল (দোয়া ও ইবাদত) করা যেতে পারে। এই আমলগুলো করলে যে মাসিক নিয়মিত হবে তেমনটা নাও হতে পারে। তবে আমল করে দেখতে পারেন। এতে উপকৃত হতে পারেন।
- ইস্তিগফার বেশি পড়া- প্রতিদিন ১০০–৩০০ বার পড়তে পারেন:"আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি"।
- সূরা মারইয়াম (Surah Maryam) তিলাওয়াত প্রতিদিন বা সপ্তাহে অন্তত ৩ দিন পড়তে পারেন। নারীদের শারীরিক সমস্যায় এই সূরা পড়া উপকারী বলে অনেকে আমল করেন।
- এই দোয়া পড়া"রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন"(সূরা আম্বিয়া – Surah Al-Anbiya, আয়াত ৮৯)।এটি সন্তান ও নারীর স্বাস্থ্যের জন্য উপকারী দোয়া।
- তাহাজ্জুদ নামাজ- রাতের শেষ তৃতীয়াংশে ২–৮ রাকাত নামাজ পড়ে নিজের সমস্যার জন্য কান্নাকাটি করে দোয়া করা।আল্লাহর কাছে শিফা চাইলে তিনি উত্তম ফয়সালা করেন।
- দান-সদকা করা। সামর্থ্য অনুযায়ী নিয়মিত সদকা করলে বিপদ দূর হয়।
এই আমল গুলো করলেও যদি বন্ধ মাসিক চালু না হয় তাহলে অবশ্যই একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন।
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে বন্ধ মাসিক চালু করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট Myteachinfo.xyz।ধন্যবাদ।
.jpeg)
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url